শরীরের জন্য উপকারী ভিটামিন ডি পেতে প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় রোদ পোহানো ভালো। শীতকালে রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, পেশীকে সচল রাখতে ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে এই রোদ পোহানোর গুরুত্ব অপরিসীম।
শীতের সকালের রোদ কী মিষ্টি, তাই না? শৈশবের শীতের দিনগুলোর কথা যদি মনে করেন, এমন অনেক স্মৃতি নিশ্চয়ই আপনারও রয়েছে যেখানে খুব ভোরে উঠে ভাই-বোনেরা সব একসঙ্গে রোদ পোহাচ্ছেন, মা-চাচিরা হয়তো রান্নাঘরে পিঠা তৈরিতে ব্যস্ত। মিষ্টি রোদে বসে আরও বেশি মিষ্টি পিঠায় কামড় বসানোর সেই সুখস্মৃতি কি ভোলা যায়!
শহুরে জীবনের ব্যস্ততায় অনেক চিত্রই বদলে যেতে পারে। তবু শীতের রোদ আগের মতোই মিষ্টি আর কোমল রয়ে গেছে। একটু সময় করে প্রতিদিন সকালের রোদটুকু পোহান। এটি আপনাকে শুধু স্মৃতিকাতরই করবে না, সেইসঙ্গে করবে অনেক উপকারও। তাই শীতের সকালে বিছানার ওম ছেড়ে রোদের কোলে আশ্রয় নিন।
বিশেষজ্ঞরা বলছেন, শীতে প্রতিদিন গায়ে রোদ লাগালে নানা ধরনের উপকার পাওয়া যায়। এটি আমাদের মানসিকভাবেও ভালো রাখে। তাই গায়ে রোদ মাখা জরুরি। শীতের নরম রোদ গায়ে মাখলে শরীর ভালো থাকবে। কারণ এই রোদ গ্রীষ্মের মতো তীব্র নয়। চলুন জেনে নেওয়া যাক, শীতে রোদ পোহানোর উপকারিতাগুলো-
আমাদের হাড় ভালো রাখতে ভিটামিন ডি জরুরি একথা প্রায় সবারই জানা। তবে এটি ছাড়াও ভিটামিন ডি এর রয়েছে আরও অনেক উপকারিতা। ভিটামিন ডি এর প্রধান উৎস হলো রোদ। তাই প্রতিদিন রোদে কিছুক্ষণ হলেও থাকতে হবে। এতে ভালো থাকবে শরীর। পূরণ হবে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি। যারা আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই প্রতিদিন রোদ পোহাবেন। এতে হাড়ের ব্যথা কমবে।
ঘুম ভালো হয়
আপনার যদি ঘুম কম হয় বা অনিয়মিত হয় তবে রোদে থাকার অভ্যাস করুন। অনিদ্রার এই সমস্যা দূর করতে কাজ করবে রোদ। আপনি যদি প্রতিদিন রোদ পোহান তবে শরীরে মেলাটোনিন হরমোন বাড়ে। এটি ঘুম আনতে সহায়ক। রোদ পোহানোর উপকারিতা হিসেবে ভালো ঘুম হবে আর ভালো ঘুমের সুফল আপনি নিজেই দেখতে পাবেন।
ওজন কমাতে সাহায্য করে
ভাবছেন, রোদ পোহানোর সঙ্গে ওজন কমার কী সম্পর্ক? বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, সূর্যের আলোতে থাকলে আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা কমে অনেকটাই। আর কোলেস্টেরল কমলে কমে ওজনও। বুঝতেই পারছেন, কেন ওজন কমাতে চাইলে আপনাকে নিয়মিত রোদ পোহাতে হবে।
ফাঙ্গাল ইনফকশন দূর করে
ফাঙ্গাল যেকোনো ইনফেকশন দূর করতে কাজ করে সূর্যের আলো। তাই আপনার শরীরে ছত্রাকজনিত কোনো ইনফেকশন থাকলে প্রতিদিন রোদে বসতে হবে। এতে দ্রুতই আপনি ক্ষতিকর ইনফেকশন থেকে মুক্তি পাবেন। এছাড়াও ইনফেকশনের স্থানটি সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে।
জন্ডিস দূরে রাখে
জন্ডিস হলো নীরব ঘাতক। এই রোগে একবার আক্রান্ত হলে ভুগতে হয় দীর্ঘ সময়। তাই জন্ডিস থেকে বাঁচতে চাইলে নিয়মিত রোদে বসতে হবে। সূর্যের আলোতে থাকা নানা উপকারী উপাদান আপনাকে এই মারাত্মক রোগ থেকে দূরে রাখবে।
কতক্ষণ রোদে বসবেন?
সুস্থ থাকার জন্য রোদ পোহানো কতটা জরুরি তা তো জেনেছেন, কিন্তু প্রতিদিন কতক্ষণ সময় রোদে থাকতে হবে তা জানেন কি? বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন অন্তত ১৫-২০ মিনিট রোদে থাকতে হবে। এতে পাবেন উপকার।
The winter morning sun is sweet, isn't it? If you remember the winter days of your childhood, you must have many memories where brothers and sisters get up early in the morning and are all basking in the sun, mom and aunts may be busy making pies in the kitchen. Can't forget the happy memories of sitting in the sweet sun and biting into more sweet cakes!
In the hustle and bustle of urban life, many images can change. Yet the winter sun remains as sweet and tender as ever. After a while, the morning sun shines every day. It will not only make you memorable but will also do a lot of good. So leave the comfort of your bed in the winter morning and take shelter in the lap of the sun.
Experts say that applying sun every day in winter has many benefits. It also keeps us mentally healthy. So it is important to apply sun on the body. The body will be good if you apply the soft sun of winter. Because this sun is not as intense as summer. Let's know the benefits of sunbathing in winter-
Almost everyone knows that vitamin D is necessary to keep our bones healthy. But apart from this, vitamin D has many other benefits. The main source of vitamin D is the sun. So every day should be in the sun for a while. It will be good for the body. Vitamin D deficiency in the body will be fulfilled. Those who suffer from arthritis, must sunbathe every day. It will reduce bone pain.
Sleep is better
If you have little or irregular sleep, get into the sun. The sun will work to eliminate this problem of insomnia. Melatonin hormone increases in the body if you sunbathe every day. It helps induce sleep. One of the benefits of sunbathing will be better sleep and you will see the benefits of better sleep yourself.
Helps in weight loss
Wondering what to do with sunbathing and weight loss? Various studies have shown that exposure to sunlight lowers cholesterol levels in our body. And if cholesterol decreases, weight also decreases. You can understand why you need to sunbathe regularly if you want to lose weight.
Eliminates fungal infections
Sunlight works to eliminate any fungal infection. So if you have a fungal infection in your body, you should sit in the sun every day. This will quickly get you rid of the harmful infection. Also the site of infection should be kept clean at all times.
Keeps Jaundice away
Jaundice is the silent killer. Once affected by this disease, one has to suffer for a long time. So if you want to avoid jaundice, you should sit in the sun regularly. Various beneficial elements in sunlight will keep you away from this deadly disease.
How long to sit in the sun?
You know how important it is to sunbathe to stay healthy, but do you know how long you should be in the sun every day? According to experts, you should spend at least 15-20 minutes in the sun every day. You will benefit from it.

