অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত অপব্যবহার নিয়ে সারা দুনিয়ার চিকিৎসা ও ওষুধ বিশেষজ্ঞরা রীতিমতো আতঙ্কিত। তাঁরা আশঙ্কা করছেন, অপব্যবহারের ফলে রোগজীবাণু যেভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে, তাতে অদূর ভবিষ্যতে বহু রোগের চিকিৎসা পরিচালনাই কঠিন হয়ে পড়বে। সাধারণ সংক্রামক রোগেও ব্যাপক হারে মানুষের মৃত্যু হতে থাকবে। অস্ত্রোপচার, কাটাছেঁড়া করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।জীবাণুর সংক্রমণ ঠেকানো যাবে না। উন্নত দেশগুলোতে প্রেসক্রিপশন ছাড়া কোথাও অ্যান্টিবায়োটিক ওষুধ পাওয়া যায় না। আমাদের দেশে ওষুধের দোকানে চাইলেই অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। মুড়ি-মুড়কির মতো মানুষ অ্যান্টিবায়োটিক গ্রহণ করে।
English
Antibiotic resistance refers to the loss of effectiveness of antibiotics. Antibiotics are losing their effectiveness due to lack of awareness and taking antibiotics without doctor's advice.
Medical and pharmaceutical experts around the world are alarmed by the overuse of antibiotics. They fear that as a result of misuse, the way pathogens are becoming resistant to antibiotics, the treatment of many diseases will become difficult in the near future. Common infectious diseases will continue to kill people at a high rate. Surgical excision will be almost impossible. Bacterial infection cannot be prevented. Antibiotics are not available without a prescription in developed countries. Antibiotics are readily available in drugstores in our country. Antibiotics are taken by people who are sick.

