ডায়াবেটিস রোগীদের শ্রেষ্ঠ ঔষধ হলো মেথি
দীর্ঘমেয়াদি অসুখ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকরী হয়ে উঠতে পারে একটি ভেষজ উপাদান । এটির নাম মেথি । নিয়মিত মেথি ভেজানো পানি অথবা চা সেবনে ডায়াবেটিসের পাশাপাশি বদহজম, দুশ্চিন্তা, কোষ্ঠকাঠিন্যর মতো রোগকেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা । বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরেই ডায়াবেটিসের রোগী রয়েছে । সাধারণত এই রোগের শিকার হলে রোগীকে সারা জীবন এ অসুখ বয়ে বেড়াতে হয় । রোগীকে এই রোগ নিয়ন্ত্রণে রাখতে অনেক কঠোর নিয়ম মেনে চলতে হয় । পাশাপাশি সেবন করতে হয় ওষুধও । কিন্তু ওষুধের মাত্রা কমিয়ে লাইফস্টাইলে পরিবর্তন এনে আর ডায়েটে ভেষজ উপাদান মেথিকে যুক্ত করে সহজেই এ সমস্যা থেকে কার্যকরী সমাধান খুঁজে পেতে পারেন আপনি । মেথি সাধারণত রান্নায় পাঁচ ফোড়ন হিসেবে ব্যবহৃত হয় । তবে আয়ুর্বেদ শাস্ত্রে এর উল্লেখ রয়েছে নানা ভেষজ গুণ সম্পর্কে ।মেথিতে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ । এছাড়াও রয়েছে অ্যান্টি অক্সিডেন্টস এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরির মতো উপাদান ।
ভেষজ ওষুধ হিসেবে পিরিয়ড ক্র্যাম্প, স্ট্রোক, বর্ধিত প্রোস্টেট এবং মুটিয়ে যাওয়ার মতো সমস্যায় চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত হয় । বর্ষজীবী এই উদ্ভিদের রয়েছে রোগ প্রতিরোধ বৃদ্ধি করার মতো প্রাকৃতিক ক্ষমতাও । যাদের কৃমির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এবং সদ্য মা হয়েছেন এমন নারীর ক্ষেত্রে মেথি ভালো কাজে আসে । তবে গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী ফলাফল পাওয়া যায় মেথি সেবনে ।ইন্টারন্যাশনাল জার্নাল ফর ভিটামিন অ্যান্ড নিউট্রিশন রিসার্চ -এ প্রকাশিত হওয়া প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিয়মিত পথ্য হিসেবে মেথি সেবনে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে । রক্তে চিনি, কোলেস্টেরল আর চর্বির মাত্রা কমতে শুরু করে । মেথিতে থাকা অ্যামিনো অ্যাসিড অগ্ন্যাশয়ে ইনসুলিন তৈরিতে সাহায্য করে । সমীক্ষায় দেখা গেছে, নিয়মিত ১০ গ্রাম মেথি গরম পানিতে ভিজিয়ে রেখে সে পানি পান করলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমে আসে । এই সমীক্ষায় ৩০টি দেশের ২৫ হাজার পুরুষ অংশগ্রহণ করে । যারা সবাই দিনে ২ বার মেথির পানীয় সেবন করেছিল । ফলাফল হিসেবে গবেষকরা যে বিষয়টি লক্ষ্য করেছিল সেটি হলো মেথির রসে সাপোনিস বা ডাইওসজেনিন নামে এক ধরনের যৌগ পদার্থ আছে, যা মানবদেহের হরমোন স্তরকে বাড়িয়ে তোলে।
এছাড়া চুল পড়া, চুল রুক্ষ হয়ে যাওয়া, ত্বকের বিভিন্ন ক্ষত, কালো দাগ, মুখের ব্রণ, ফুসকুড়ির মতো নানা ধরনের সমস্যাতেও মেথির উপকারিতা রয়েছে । মেথির এসব উপকারিতা পেতে ১ চামচ মেথি ১ গ্লাস গরম পানিতে আধ ঘন্টা ভিজিয়ে তা ঠাণ্ডা করে সেবন করতে পারেন । কিংবা আদা, দারুচিনি দিয়ে মেথির চা তৈরি করেও নিয়মিত তা পান করে ৩ মাসের মধ্যেই এর জাদুকরী ক্ষমতা উপভোগ করুন ।
English
Fenugreek is the best medicine for diabetes patients.
A herbal ingredient that can be very effective in controlling the long-term disease diabetes. Its name is Methi. Experts think it is possible to control diseases like indigestion, anxiety, constipation along with diabetes by drinking fenugreek soaked water or tea regularly. At present there are diabetes patients in almost every household in Bangladesh. Generally, if a victim of this disease, the patient has to carry this disease throughout his life. The patient has to follow many strict rules to keep this disease under control. Along with taking medicine also. But you can easily find an effective solution to this problem by reducing the dose of medicine, changing the lifestyle and adding the herbal ingredient methi to the diet. Fenugreek is commonly used as a spice in cooking. However, in Ayurveda scriptures, it is mentioned about various herbal properties. Fenugreek contains essential vitamins and minerals. It also contains antioxidants and anti-inflammatory properties.
As an herbal medicine, it is used in medicine for period cramps, stroke, enlarged prostate and constipation. This perennial plant also has natural abilities to boost immunity. Fenugreek is good for those who have problems with worms and women who have just given birth. However, studies have shown that the most effective results are found in the consumption of fenugreek in diabetic patients. According to the report published in the International Journal for Vitamin and Nutrition Research, blood sugar is under control with regular consumption of fenugreek. Blood sugar, cholesterol and fat levels start to decrease. The amino acids present in fenugreek help in the production of insulin in the pancreas. Studies have shown that if you regularly soak 10 grams of fenugreek in hot water and drink that water, the risk of type 2 diabetes is greatly reduced. 25 thousand men from 30 countries participated in this survey. All of them consumed fenugreek drink 2 times a day. As a result, what the researchers observed is that fenugreek juice contains a type of compound called saponins or diosgenin, which increases the hormone levels in the human body.
Apart from this, fenugreek also has benefits in various problems like hair fall, rough hair, various skin lesions, black spots, facial acne, rash. To get these benefits of fenugreek, you can soak 1 spoon of fenugreek in 1 glass of hot water for half an hour and cool it. Or make fenugreek tea with ginger and cinnamon and drink it regularly and enjoy its magical powers within 3 months.

