ব্যথানাশক ওষুধের সেবনের মাত্রা, পার্শ্বপ্রতিক্রিয়া ও সর্তকতা সম্পর্কে না জেনে সেবন করলে তা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ সেবন ঠিক নয়।
শরীরে ব্যথা হলে আমরা ব্যথানাশক ওষুধ খেয়ে থাকি। কালেভদ্রে ব্যথানাশক ওষুধ শরীরের তেমন ক্ষতি না করলেও দীর্ঘদিন সেবন করলে মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধের দোকান থেকে কিনে ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন। এটি মোটেও বুদ্ধিমানের কাজ নয়। কারণ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাওয়া ঠিক নয়।
এ ছাড়া যারা আর্থ্রাইটিস বা বাতরোগে অথবা ডিজেনারেটিভ ডিজিজ বা বয়সজনিত হাড়ের ক্ষয়রোগ যেমন- রিউমাটয়েড আর্থ্রাইটিস, এনকাইলোজিং স্পনডাইলাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, স্পনডাইলোসিস, ইত্যাদি রোগে ভুগছেন, তারা নিয়মিতই কোনো না কোনো ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন। এ ক্ষেত্রে দীর্ঘদিন ওষুধ না খেয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে যে ক্ষতি-
দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে কিডনি, লিভার ও পাকস্থলীতে মারাত্মক ক্ষতি হতে পারে। ফলে রোগীর বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। যেমন– তীব্র পেটব্যথা, পায়খানার সঙ্গে রক্ত যাওয়া, রক্তবমি হওয়া, রোগীর পা ও মুখ ফুলে যাওয়া, চোখের নিচে পানি জমা, প্রস্রাব কম হওয়া বা প্রসাব বন্ধ হয়ে যাওয়া।
ব্যথা হলে কী করবেন
যারা বিভিন্ন রকম ব্যথা-বেদনা বা আর্থ্রাইটিস বা বাতরোগে ভুগছেন, যেমন- হাঁটু, ঘাড়, কোমর ও কাঁধে ব্যথায় আক্রান্ত, তারা ব্যথানাশক ওষুধের ওপর নির্ভরশীল না হয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন। আর ব্যথানাশক ওষুধ যদি খেতেই হয়, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খান।
English
Taking painkillers without knowing the dosage, side effects and precautions can be dangerous. So it is not right to take painkillers without doctor's advice.
When the body hurts, we take painkillers. In the past, painkillers do not harm the body, but long-term use can cause serious health problems.
Many people buy over the counter painkillers without consulting a doctor. This is not wise at all. Because it is not right to take any medicine without doctor's advice.
Apart from this, those suffering from arthritis or rheumatism or degenerative diseases or age-related bone loss diseases such as rheumatoid arthritis, ankylosing spondylitis, osteoarthritis, spondylosis, etc., regularly take some kind of painkillers. In this case, you must consult a doctor without taking painkillers for a long time.
The harm of taking painkillers for a long time-
Long-term use of painkillers can cause serious damage to the kidneys, liver and stomach. As a result, the patient may experience various symptoms. For example, severe abdominal pain, passing blood with stool, vomiting blood, swelling of the patient's feet and face, watery eyes, decreased urination or cessation of urination.
What to do if it hurts?
People suffering from various types of pain or arthritis or rheumatism, such as knee, neck, back and shoulder pain, can get physiotherapy treatment without depending on painkillers. And if you have to take painkillers, take them as per the doctor's advice.