দীর্ঘ সময় বসে না থেকে নির্দিষ্ট সময় পর পর কাজে ব্রেক দিয়ে একটু হাঁটা চলা করে নেয়া স্বাস্থ্যের জন্য বেশ ভালো। তা নাহলে ব্লাড সুগার বাড়া, ফ্যাট জমা ও হৃদরোগ সহ নানা রকম স্বাস্থ্য জটিলতা দেখা দেয়।
জীবন-জীবিকার প্রয়োজনে অফিস বা ব্যবসা ক্ষেত্রে আমাদের দীর্ঘক্ষণ বসে কাজ করতে হয়। অনেকক্ষণ বসে থাকার ফলে ধীরে ধীরে শরীরে বাঁধতে শুরু করে নানা রোগ-ব্যাধি, যা কখনো মারাত্মক আকারও ধারণ করতে পারে। গবেষণায় দেখা গেছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোমরে চর্বি জমা, রক্তে অতিরিক্ত কোলেস্টেরল, হার্টের সমস্যা, ওজন বৃদ্ধি পাওয়া ইত্যাদি সমস্যাগুলো যারা বসে কাজ করেন তাদের মধ্যে বেশি। এছাড়াও যারা ডেস্কে বসে বেশিক্ষণ কাজ করেন তারা কোমর ও ঘাড় ব্যথায় বেশি ভোগেন। কিন্তু জীবনের তাগিদে নিত্যদিনের কাজ ত্যাগ করা সম্ভব নয়। তাই প্রতিদিন কাজের ফাঁকে কিছু অভ্যাস তৈরি করা উচিত। যেমন- এক ঘণ্টা পর পর চেয়ার থেকে উঠে কিছুক্ষণ হাঁটা, লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে উঠা-নামার অভ্যাস করা, চেয়ারে সোজা হয়ে বসা।এছাড়াও কিছু ছোট-খাটো ব্যায়াম আছে যা চেয়ারে বসেই করা যায়, কাজের ফাঁকে এই ব্যায়ামগুলো করতে পারলে আরো ভালো। তাই প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটার চেষ্টা করতে হবে। পাশাপাশি নাশতায় ভাজা-পোড়া বা ফাস্টফুডের পরিবর্তে মৌসুমি ফল বা বাদাম জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। গ্রিন টি আমাদের শরীরে কোলেস্টেরল কমাতে সাহায্য করে, তাই চা বা কফির পরিবর্তে গ্রিন টি খাওয়া যেতে পারে। তবে দীর্ঘক্ষণ বসে যারা কাজ করেন তাদের অন্ততপক্ষে বছরে একবার রক্তের কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করা উচিত। পাশাপাশি ছয় মাসে একবার হলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
English
It is very good for health to take a short walk without sitting for a long time. Otherwise, various health complications including high blood sugar, fat accumulation and heart disease occur.
We have to sit and work for a long time in the office or business for our livelihood. As a result of sitting for a long time, the body gradually starts to suffer from various diseases, which can sometimes become fatal. Studies have shown that problems such as high blood pressure, diabetes, waist fat, excess blood cholesterol, heart problems, weight gain, etc. are more common among sedentary people. Also, those who work long hours sitting at a desk are more likely to suffer from back and neck pain. But it is not possible to leave the daily work in the urge of life. Therefore, some habits should be made in between work every day. For example, getting up from the chair after an hour and walking for a while, practicing going up and down the stairs instead of the elevator, sitting straight in the chair. Also, there are some small exercises that can be done while sitting on the chair, it is better if you can do these exercises in between work. So try to walk at least 30 minutes every day. Besides, instead of fried food or fast food, eat seasonal fruits or nuts for breakfast. Green tea helps to reduce cholesterol in our body, so green tea can be consumed instead of tea or coffee. However, those who work for long periods of time should have their blood cholesterol levels checked at least once a year. Also, one should consult a doctor at least once in six months.

